কলম্বিয়ার মেটা প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন মারা গেছেন।
শনিবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।
সিভিল অ্যারোনটিক্সের বিশেষ প্রশাসনিক ইউনিট জানিয়েছে, বিমানটি দক্ষিণাঞ্চলীয় শহর সান হোসে দেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় ভিয়াভিসেন্সিওতে যাচ্ছিল। ফ্লাইটের মাঝপথে বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন।
এরপর এটি সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়।
পরে আগুন ধরে প্লেনটি বিধ্বস্ত হয়ে যায়।
নিহতদের মধ্যে দেশটির বাউপেস প্রদেশের ছোট এক শহরের মেয়র রয়েছেন।
এদিকে, উড়োজাহাজটির উড্ডয়ন সক্ষমতা অনুমতি ও এর ক্রুদের স্বাস্থ্যগত ছাড়পত্র হালনাগাদ ছিল বলে জানিয়েছে এয়ারলাইনটি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: