মেক্সিকোয় একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরো ৭ জন।
ক্লাবের সামনে ৩টি ভ্যানে একদল অস্ত্রধারী এসে গুলি চালায়।
প্রসিকিউটর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, নাইটক্লাব থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো ২ জন।
এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: