আন্তর্জাতিক

ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ১৫৭ আরোহী নিহত

ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত
ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত

ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহীর সবাই মারা গেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স উড়োজাহাজটি ইথিওপিয়ার স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে দুর্ঘটনায় পড়ে।

ফ্লাইট ইটি ৩০২ উড়োজাহাজটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল।

উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী এবং আট জন ক্রু ছিলেন।

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশ ফটু শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এয়ারলাইনটি।

নাম প্রকাশ না করে এয়ারলাইন্সটির এক মুখপাত্র বলেন, সকাল ৮টা ৪৪ মিনিটে এটি ঘটেছে।

এক বিবৃতিতে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। তবে দুর্ঘটনায় কতোজন নিহত হয়েছেন তা বিস্তারিত জানায়নি তারা।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হচ্ছে এবং জরুরি সেবা দেয়ার জন্য যা যা প্রয়োজন সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করবে তারা, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ