ব্রেক্সিটের ইস্যুতে এক দশমিক দুই ট্রিলিয়ন বা এক লাখ বিশ হাজার কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হবে যুক্তরাজ্য। স্থানীয় সময় সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরোপ ভিত্তিক থিংক ট্যাংক নিউ ফাইন্যানশিয়াল।
ব্রেক্সিটকে সামনে রেখে এখন পর্যন্ত অন্তত ২৭৫টি বহুজাতিক প্রতিষ্ঠান তাদের সম্পদ, তহবিল এবং কয়েক হাজার কর্মীকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে সরিয়ে নিচ্ছে। এছাড়াও যুক্তরাজ্যের দশটি ব্যাংক থেকে মোট এক লাখ কোটি ডলার সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
গত এক বছরে দেশটি পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয় বলেও জানানো হয় প্রতিবেদনে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যালয়ের যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে স্থানান্তরই এর মূল কারণ বলে মনে করছে নিউ ফাইন্যানশিয়াল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: