আন্তর্জাতিক

চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তাব প্রত্যাখ্যান, আজ নতুন ভোট

টেরিজা মে
টেরিজা মে

চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্স। স্থানীয় সময় বুধবার হাউজ অব কমন্সে উচ্চ প্রতিযোগিতামূলক এক ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ এমপিরা চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এদিকে, বৃহস্পতিবার ব্রেক্সিট প্রক্রিয়ার সময়সীমা পেছানোর বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে ব্রিটিশ পার্লামেন্টে।

বুধবার হাউজ অব কমন্সে ৩১২-৩০৮ ভোটে প্রত্যাখ্যাত হয় চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তাব। এ ভোটের কোনো আইনি ক্ষমতা নেই। বর্তমান চুক্তি অনুসারে, যুক্তরাজ্য ২৯ মার্চ কোনো চুক্তি ছাড়াই ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ছাড়তে পারবে।

এদিকে, ব্রেক্সিটের সময়সীমা পেছাতে ইইউ’র কাছে অনুমতি চাওয়ার বিষয়ে ভোট দেবেন এমপিরা। সংখ্যাগরিষ্ঠ এমপির ভোট পেলে ব্রেক্সিটের সময়সীমা অল্প বা দীর্ঘ সময়ের জন্য বর্ধিত করা হবে।

বুধবারের ভোটের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলেন, আমাদের কাছে আগে যে অপশনগুলো ছিল, এখনও সেগুলোই আছে।

তিনি বলেন, ইইউ ও যুক্তরাজ্যের মধ্যকার প্রধান আইনি সমঝোতাই হচ্ছে যে, অন্য কোনো বিষয়ে সম্মত হতে না পারলে চুক্তি ছাড়াই ব্রেক্সিট সম্পন্ন হবে।

মে’র চুক্তি প্রত্যাখ্যান

গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে ৩৯১-২৪২ ভোটে আইন প্রণেতারা টেরিজা মে’র পরিকল্পনা প্রত্যাখান করেন। এর আগে গত ১৬ জানুয়ারি পার্লামেন্টের ভোটাভুটিতে বাতিল হয়ে যায় তার ব্রেক্সিট পরিকল্পনা।

দ্বিতীয় দফায় পরিকল্পনা বাতিলে হওয়ার পর টেরিজা মে বলেছেন, আগামী ২৯ মার্চ কোনও চুক্তি ছাড়াই যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাবে কি না তা নিয়ে ভোট দেবেন আইন প্রণেতারা আর তা ব্যর্থ হলে ব্রেক্সিট বিলম্বিত হবে কি-না তা নিয়ে ভোট দেবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ