আন্তর্জাতিক

অস্ত্র আইনের পরিবর্তন আনা হবে: জেসিন্ডা আর্ডান

অস্ত্র আইনের পরিবর্তন আনা হবে: জেসিন্ডা আর্ডান
অস্ত্র আইনের পরিবর্তন আনা হবে: জেসিন্ডা আর্ডান

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশের অস্ত্র আইনে পরিবর্তন আনার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।

তিনি বলেন, প্রধান হামলাকারীর কাছে একটি লাইসেন্স ও পাঁচটি বন্দুক দেখা গেছে।

গত নভেম্বর মাসে লাইসেন্সটি পায় সে । হামলায় পাঁচটি বন্দুক ব্যবহার করা হয়েছে যার দু’টি আধা-স্বয়ংক্রিয় অস্ত্র বলে জানান প্রধানমন্ত্রী।

আর্ডান বলেন, বন্দুকগুলো খুঁজে পেতে হয়তো আরো সময় লাগবে, কিন্তু একটি জিনিস পরিষ্কার, আমাদের অস্ত্র আইন পরিবর্তন হবে।

এর আগে সংবাদ সম্মেলনে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নিউজল্যান্ডের মোট জনসংখ্যা ৫০ লাখ হলেও ১২ লাখ মানুষেরই বৈধ অস্ত্র রয়েছে বলে জানা যায়।

গতকাল স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত ডিনস অ্যাভ মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে সন্ত্রাসী হামলা হয়। এতে অন্তত ৪৯ জন নিহত হন। তাদের মধ্যে তিন বাংলাদেশিও রয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি আছেন। তবে বর্বরোচিত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ