মেক্সিকো সীমান্তে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারে পার্লামেন্টের দুই কক্ষে পাস হওয়া একটি প্রস্তাবে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেয়ার দুই বছরে এ প্রথম তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করলেন।
বিবিসি জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের লক্ষ্যে ট্রাম্প ওই জরুরি অবস্থা জারি করেছিলেন।
গত মাসে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের পর স্থানীয় সময় বৃহস্পতিবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটও এই জরুরি অবস্থা প্রত্যাখ্যান করে। ট্রাম্প ভেটো দেওয়ায় এখন জরুরি অবস্থা তুলতে কংগ্রেসের উভয় কক্ষেই অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন পড়বে।
ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এই ভেটোর বিরুদ্ধে প্রয়োজনীয় সমর্থন মিললেও সিনেটে তা করতে ৬৭টি ভোট লাগবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: