আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার পাপুয়াতে আকস্মিক বন্যা, নিহত ৪২

ইন্দোনেশিয়ার পাপুয়াতে আকস্মিক বন্যা, নিহত ৪২
ইন্দোনেশিয়ার পাপুয়াতে আকস্মিক বন্যা, নিহত ৪২

ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তিক প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় কমপক্ষে ৪২ জন মারা গেছেন।

২১ জন মারাত্মক আহত হওয়ার পর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

কর্মকর্তা কোরি সিমবোলোন জানান, প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক এ বন্যা দেখা দেয়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, বন্যায় অন্তত নয়টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাচ্ছেন।

এক বিবৃতিতে নুগরোহো বলেন, এখন পানি কমেছে, কিন্তু বন্যার তোড়ে ভেসে আসা কাঁদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস রেখে গেছে।

তিনি জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দপ্তরগুলোতে আশ্রয় নিয়েছে।

রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ