আন্তর্জাতিক

কাতালুনিয়ার ১২ নেতার বিচারের প্রতিবাদে মাদ্রিদে বিক্ষোভ

কাতালুনিয়ার ১২ নেতার বিচারের প্রতিবাদে মাদ্রিদে বিক্ষোভ
কাতালুনিয়ার ১২ নেতার বিচারের প্রতিবাদে মাদ্রিদে বিক্ষোভ

কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের ১২ নেতার চলমান বিচারের প্রতিবাদে স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ র্যা লি করেছেন তাদের সমর্থকরা।

গত ২০১৭ সালে কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এ স্বাধীনতাকামী নেতারা।

কিন্তু ওইসময় আন্দোলন ব্যর্থ হওয়ায় বর্তমানে বিদ্রোহী হিসেবে বিচার চলছে তাদের।

বিচার শেষে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে কাতালুনিয়ার এই নেতাদের। এর বিরুদ্ধেই মাদ্রিদে বিক্ষোভ র্যা লিতে যোগ দেন কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষের হাজারো মানুষ।

প্রতিবাদ আয়োজনকারীদের তথ্য অনুযায়ী এক লাখ বিশ হাজার মানুষ কাতালুনিয়ার পতাকা হাতে র্যাএলিতে যোগ দেন।

যদিও স্পেনের পুলিশ বলছে, প্রতিবাদকারীর সংখ্যা ১৮ হাজার।

২০১৭ সালের অক্টোবরে কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করেন নেতারা।

গণভোটে কাতালানরা স্পেন থেকে আলাদা হওয়ার পক্ষে রায় দেন।

কিন্তু কাতালান ভোটকে অবৈধ ঘোষণা করে স্প্যানিশ কর্তৃপক্ষ।

স্পেনের সংবিধান বিরোধী বলে গণভোটের বিরুদ্ধে সরাসরি রুল জারি করে দেশটির সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ