আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা, ট্যারান্টের দুই বাড়িতে পুলিশের তল্লাশি

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা, ট্যারান্টের দুই বাড়িতে পুলিশের তল্লাশি
ক্রাইস্টচার্চে মসজিদে হামলা, ট্যারান্টের দুই বাড়িতে পুলিশের তল্লাশি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গুলি করে ৫০ জনকে হত্যা করা অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের সঙ্গে যোগসূত্র থাকা দুই বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

সোমবার এ অভিযান পরিচালনা করে অস্ট্রেলীয় পুলিশ। যে দুই বাড়িতে পুলিশ অভিযান চালায় তার একটি স্যান্ডি বিচ শহরে ও অপরটি লরেন্স শহরে অবস্থিত।

এ দুটি বাড়িই গ্রাফটন শহরের কাছে অবস্থিত, যেখানে ব্রেন্টন বেড়ে উঠেছে।

এছাড়া নিউজিল্যান্ডের অস্ত্র আইন পরিবর্তনে মন্ত্রিসভা সম্মত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আর হামলার ৪ দিন পর সোমবার থেকে ক্রাইস্টচার্চের ব্যবসায় ও শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়েছে।

এদিকে, আইনজীবীকে বরখাস্ত করে নিজেই আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছে খুনি ব্রেন্টন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা ৪ থেকে ৮ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়— তবে এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সমন্বয়হীনতা নেই বলেও দাবি করেন তিনি।

গতকাল বিকেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে সেদেশের সরকার একজন করে স্বজনকে নিউজিল্যান্ডে নিয়ে যাবে।

শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের সংখ্যা ৪ থেকে ৮ জনে দাঁড়াতে পারে। নিখোঁজও রয়েছেন কয়েকজন।

নারায়ণগঞ্জের মো. ওমর ফারুক, চাঁদপুরের মোজাম্মেল হক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া এখনো নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মুতাসির ও লিপি এখন বিপদমুক্ত বলে জানা গেছে।

ভয়াবহ এ সন্ত্রাসী হামলায় কতজন বাংলাদেশি নিহত হয়েছেন সে সম্পর্কে এখনো সব তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। রাজধানীতে এক আয়োজনে এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী জানান, এই সংখ্যা ৪ থেকে ৮ হতে পারে।

নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসালের সঙ্গে এবিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।

এদিকে, নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, আটক অস্ট্রেলীয় কট্টর ডানপন্থী শ্বেতাঙ্গ ব্রেন্টন ট্যারান্ট একাই দুটি মসজিদে হামলা চালিয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ডে জিজ্ঞাসাবাদের মধ্যে থাকবে সে।

শুক্রবারে ক্রাইস্টচার্চে মসজিদে জুম্মার নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৫০ জন মারা যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী জানান, নিউজিল্যান্ডের অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ