আন্তর্জাতিক

নেদারল্যান্ডে ট্রামে বন্দুকধারীর হামলা, নিহত ১

নেদারল্যান্ডসে বন্দুক হামলা
নেদারল্যান্ডসে বন্দুক হামলা

নেদারল্যান্ডসের উট্রেখট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারী হামলায় একজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় সকাল পোনে এগারোটার দিকে এ হামলা চালানো হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স দেশটির পুলিশের বরাত দিয়ে জানায়, সোমবার স্থানীয় সময় সকাল পোনে এগারটার দিকে ডাচ শহরের উট্রেখটে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশের পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সিটি সেন্টারের পাশে অবস্থিত উট্রেখট শহরের একটি ট্রাম স্টেশনের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এ হামলার পেছনে সন্ত্রাসীমূলক উদ্দেশ্য আছে কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে, দেশটির পুলিশ। ঘটনার পর ট্রাম স্টেশনের আশেপাশের রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরে ট্রাম চলাচল আবার চালু করা হয়েছে।

পুলিশের জরুরি সেবা বিভাগের সদস্যরা হামলার স্থানটি ঘিরে রেখেছে। এছাড়া উদ্ধার কাজ পরিচালনার জন্য তিনটি ট্রমা হেলিকপ্টার পাঠানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ