আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে ট্রামে হামলা, আটক ১

নেদারল্যান্ডেসে বন্দুক হামলার ঘটনায় একজন তুর্কিকে গ্রেপ্তার
নেদারল্যান্ডেসে বন্দুক হামলার ঘটনায় একজন তুর্কিকে গ্রেপ্তার

নেদারল্যান্ডেসের ইউট্রেখট নগরীতে ট্রামে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন একজন তুর্কিকে গ্রেপ্তার করেছে ডাচ পুলিশ। এ হামলায় ৩ জন নিহত এবং আরো ৬ জন আহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে টোয়েন্টিফোর অক্টোবরপ্লেই জংশনের কাছে এ হামলার ঘটনা ঘটে। ট্রামের ভেতর এলোপাতাড়ি গুলি করার পরই গাড়ি নিয়ে পালিয়ে যায় বন্দুকধারী।

হামলার কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলের দুই মাইল দূরের এক ভবন থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে ডাচ পুলিশ। তার নাম গোকম্যান তানিস। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক।

এ সম্পর্কে পুলিশ প্রধান রব ভন ব্রি সাংবাদিকদের বলেন, এই মাত্র হামলার সন্দেহভাজনকে গ্রেপ্তারের খবর পেয়েছি।

তবে কী কারণে ওই ব্যক্তি এ হামলা চালিয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সোমবার এ হামলার পরপরই নিরাপত্তার কারণে নগরীতে সব ধরনের ট্রেন ও ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন। অবশ্য পরে অল্প কিছু যান চলতে শুরু করেছে। নিরাপত্তা কারণে ওই শহরের স্কুলগুলোও বন্ধ করে দেয়া হয়। এছাড় বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর মসজিদেও পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকায় দুইটি মসজিদে ভয়াবহ বন্দুক হামলার মাত্র দুই দিন পরেই নেদারল্যান্ডেসের ট্রাম্পে এ হামলা হলো। ওই মসজিদ হামলায় ৫০ জন নিহত হয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুলিবিদ্ধ প্রায় ৩৪ জন।

এ ঘটনায় অস্ট্রেলিয়ার নাগরিক উগ্র বর্ণবাদী ব্রেন্টন ট্যারেন্টকে গ্রেপ্তার করেছে নিউজিল্যান্ড পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ