আন্তর্জাতিক

পুলিশ হেফাজতে শিক্ষক মৃত্যুর পর উত্তাল ভারত নিয়ন্ত্রিত কাশ্মির

পুলিশ হেফাজতে শিক্ষক মৃত্যুর পর উত্তাল ভারত নিয়ন্ত্রিত কাশ্মির
পুলিশ হেফাজতে শিক্ষক মৃত্যুর পর উত্তাল ভারত নিয়ন্ত্রিত কাশ্মির

পুলিশ হেফাজতে এক শিক্ষকের মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির।

গতকাল রিজওয়ান আসাদ পণ্ডিত নামের এক রসায়ন শিক্ষকের পুলিশি হেফাজতে মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে পুলিশ।

এ ঘটনার জের ধরে কাশ্মিরের পুলওয়ামায় বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ।

শিক্ষক রিজওয়ানের ভাই মোবাশ্বির হাসান বলেন, রোববার গভীর রাতে গ্রামের বাড়ি থেকে তার ভাইকে আটক করে পুলিশ। তাকে শিগগিরই ছেড়ে দেয়ার কথাও জানিয়েছিল তারা।

এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পুলওয়ামা হামলার ঘটনাতেই রিজওয়ানকে আটক করা হয়েছিল। তিনি বিস্ফোরক বানাতে পারতেন ও সাম্প্রতিক হামলাতেও তার ভূমিকা ছিল বলে পুলিশ সন্দেহ করছে।

রিজওয়ানের মৃত্যুর ঘটনাটি তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফের গাড়ি বহরে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ সেনা সদস্য নিহত হন।

রিজওয়ানের মৃত্যুর পর অবরোধ ডেকেছেন কাশ্মিরের স্বাধীনতাপস্থী নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ