আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা: দুই জনের দাফন সম্পন্ন

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা: দুই জনের দাফন সম্পন্ন
ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা: দুই জনের দাফন সম্পন্ন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের কয়েকজনের দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল থেকে দাফন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রথম দিনে সিরিয়া থেকে নিউজিল্যান্ড যাওয়া খালেদ মোস্তফা ও তার ছেলে হামজাকে দাফন করা হয়েছে।

প্রথম যে দুজনকে কবর দেয়া হয় তারা গতবছর নিউজিল্যান্ডে এসেছিলেন শরণার্থী হিসেবে।

৪৪ বছর বয়সী খালেদ মুস্তাফা এবং তার ১৬ বছর বয়সী ছেলে হামজা সিরিয়ার অধিবাসী ছিলেন।

গতবছর থেকেই তারা নিউজিল্যান্ডে বসবাস করছেন।

এদিকে, নিহতদের শ্রদ্ধা জানাতে ক্রাইস্টচার্চে লিনউন্ড ইসলামিক সেন্টারের পাশে সমাধিস্থলে শত শত মানুষ ভিড় করেন। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

৫০ জনের মধ্যে এখনও সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কাজ শেষ হয়নি।

বৃহস্পতিবার আরও কয়েকজনকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

গতকাল-মঙ্গলবার নিউজিল্যান্ডের সংসদে এক বিশেষ সভায় প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন প্রতিজ্ঞা করেন যে, তিনি কখনো বন্দুকধারীর নাম প্রকাশ করবে না।

সে (বন্দুকধারী) তার সন্ত্রাসবাদী কার্যক্রমের মাধ্যমে অনেক কিছুই হাসিল করতে চেয়েছে, যার মধ্যে অন্যতম ছিল কুখ্যাতি - তাই আপনি কখনোই শুনবেন না তার নাম নিতে বলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন।

মিজ আর্ডেন সংসদ সদস্যদের নিশ্চিত করেন যে হামলাকারী পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেন সন্ত্রাসবাদ মোকাবেলায় আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করে সে বিষয়টিতেও গুরুত্ব আরোপ করেন তিনি।

এদিকে হামলার কয়েকদিন পরই নিউজিল্যান্ডের অস্ত্র মালিকানা সংক্রান্ত আইন সংস্কারের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদন পায়।

নিউজিল্যান্ডের কিছু মানুষ এরইমধ্যে তাদের অটোম্যাটিক ও সেমি-অটোম্যাটিক অস্ত্র পুলিশের কাছে জমা দিতে শুরু করেছেন।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণহারান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ