যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকার টাওয়ার হ্যামলেটসের সব মসজিদের নিরাপত্তা বাড়াতে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বুধবার লন্ডের মেয়র সাদিক খান এ ঘোষণা দেন।
যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস শুধু বাংলাদেশি বহুল এলাকা নয় এখানে ব্রিটেনেরও সবচেয়ে বেশি মুসলমান বাস করেন।
তাই মসজিদসহ ধর্মীয় স্থান এবং প্রতিষ্ঠানের নিরাপত্তায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ১৬ লাখ পাউন্ডের সঙ্গে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
নিউজিল্যান্ডের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় অর্ধশত মানুষ নিহতের ঘটনায় যুক্তরাজ্য সরকার এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: