চীনের হুনান প্রদেশের একটি মহাসড়কে পর্যটকদের বহনকারী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন মারা গেচেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। হুনান প্রদেশের হানসু জেলার চাংদিতে শুক্রবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিবিসি সূত্র মতে, বাসটিতে ৫৩ জন যাত্রী, একজন ট্যুর গাইড ও চালকসহ মোট ৫৬ জন আরোহী ছিল। আহত ৩০ জনের মধ্যে পাচঁজনের অবস্থা গুরুতর বলে জানায় হুয়ান প্রদেশের এক মুখপাত্র। ঘটনার প্রাথমিক তদন্তের জন্য চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলের ছবি দেখে ধারণা করা হচ্ছে বাসটির ভেতরে থাকা কোন উপকরণ থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়। বর্তমানে চীনের শিল্প ও পরিবহন নিরাপত্তা ব্যবস্থা সংকটের মুখে।
এর আগে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৬২ জন নিহত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: