আন্তর্জাতিক

মোজাম্বিক-জিম্বাবুয়ে-মালাবিতে ঘূর্ণিঝড় ,বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

মোজাম্বিক-জিম্বাবুয়ে-মালাবিতে ঘূর্ণিঝড় ,বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে
মোজাম্বিক-জিম্বাবুয়ে-মালাবিতে ঘূর্ণিঝড় ,বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

আফ্রিকার তিন দেশ মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাবিতে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।

এরমধ্যে মোজাম্বিকেই মৃত্যের সংখ্যা চারশোরও বেশি। মালাবিতে তুলনামূলক কম প্রাণহানির ঘটনা ঘটেছে।

গত ১৪ মার্চ ঘূণিঝড় আইডা ১৭০ কিলোমিটার বেগে মোজাম্বিকের ওপর আছড়ে পড়ায় দেশটির বেইরা শহরের প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর জিম্বাবুয়ে ও মালাবিতে আঘাত করে ঝড়টি। এতে শুধু মোজাম্বিকেই ৪১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান দেশটির ভূমি ও পরিবেশমন্ত্রী সেলসো কোরেইয়া।

বেইরা শহরটি সমুদ্রের সমতল থেকে নিচুতে অবস্থিত। ঘূণিঝড়ের সঙ্গে বন্যার কারণে ভবন ও বাঁধ ধসের মতো ঘটনা ঘটায় শহরটি প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং পুরো দেশ থেকে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

পাশাপাশি এই ঘূণিঝড়ের আঘাতে জিম্বাবুয়েতে মৃতের সংখ্যা ২৫৯ জন ও মালাবিতে ৫৬ জনের বেশি বলে ধারনা করছেন উদ্ধার কর্মীরা।

এ সংখ্যা আরো বাড়তে পারেন বলে আশংকা করছেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ