আন্তর্জাতিক

থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর নির্বাচনে ভোটগ্রহণ গ্রহণ

 থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচনে ভোটগ্রহণ গ্রহণ
থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচনে ভোটগ্রহণ গ্রহণ

থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

রোববার সকালে শুরু হওয়া এই নির্বাচন চলে বিকাল ৫টা পর্যন্ত।

এবার নির্বাচনের মোট ভোটার প্রায় ৫ কোটি ১৪ লাখ। মোট ৯৩টি পোলিং স্টেশন রয়েছে। রাত ৮টার মধ্যে নির্বাচনের বেসরকারি ফল চলে আসতে পারে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারের নির্বাচনকে মূলত বর্তমান জান্তা সরকার ও সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক ফ্রন্টের লড়াই হিসেবে দেখা হচ্ছে।

গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অনুগতরা।

থাকসিন সিনাওয়াত্রা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালের এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। তার বোন ইংলাক সিনাওয়াত্রা পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে তাকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। আর জান্তা সরকারের প্রধানমন্ত্রী হন প্রায়ুথ চ্যান ওচা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ