আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে মসজিদে হামলার তদন্ত করবে রয়েল কমিশন

 নিউজিল্যান্ডে মসজিদে হামলার তদন্ত করবে রয়েল কমিশন
নিউজিল্যান্ডে মসজিদে হামলার তদন্ত করবে রয়েল কমিশন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার তদন্ত করবে দেশটির সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রয়েল কমিশন।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, হামলার ঘটনাটি আমাদের ইতিহাসের কালো অধ্যায় তাই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রয়েল কমিশনই এর তদন্ত করবে।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেছেন।

হামলাটি প্রতিরোধে কি করা উচিৎ ছিল তাও খাতিয়ে দেখবে রয়েল কমিশন।

এর আগে হামলার ঘটনার তদন্তের ব্যাপারে একমত হয়েছিল মন্ত্রিপরিষদের সদস্যরা। তবে কি ধরনের তদন্ত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তখন।

গত ১৫ মার্চ জুমার নামাজের পর ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ৫০ জন নিহত এবং প্রায় ৪৮ জন আহত হন। পরে হামলাকারী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্টকে (২৮) পরে আটক করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ