আন্তর্জাতিক

ইরানে আকস্মিক বন্যায় ১৯ জনের মৃত্যু

ইরানে আকস্মিক বন্যা
ইরানে আকস্মিক বন্যা

ইরানের ফার্স প্রদেশের শিরাজ শহরে প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় ১৯ জন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

ফার্সের গভর্নর এনায়েতুল্লাহ রাহিমি জানান, অল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে এ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। শিরাজ ও এসফাহানের মহাসড়কে অনেক গাড়ি আটকা পড়েছে।

হঠাৎ করেই এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শহরের মানুষদের সতর্ক করার যথেষ্ট সময় ছিল না বলেও জানান গভর্নর।

তবে এলাকার পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে জানিযে গভর্নর এনায়েতুল্লাহ বলেন, যে এলাকাগুলো অত্যধিক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে, সেই এলাকাগুলোতে উদ্ধারকাজের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ ছাড়া তিনি শহরের মানুষদের বাড়ির ভেতরে থাকার অনুরোধ করেন।

পার্স প্রদেশ ছাড়াও ইরানের আরও ১৩টি প্রদেশে প্রবল বৃষ্টিপাত ও তুষার ঝড় হয়েছে। এ জন্য দেশটির ২২টি যোগাযোগের পথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে।

এদিকে, তুষারসহ বৃষ্টিপাতের আশঙ্কায় দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজধানী তেহরানসহ দেশটির প্রায় সব প্রদেশেই বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ