আন্তর্জাতিক

চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেলেন নেওয়াজ শরীফ

 নেওয়াজ শরীফ
নেওয়াজ শরীফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে চিকিৎসার জন্য ছয় সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট।

দশ লাখ রুপীর চিকিৎসা বিষয়ক দুটি বন্ডের ওপর ভিত্তি করে মঙ্গলবার দেশটির প্রধান বিচারপতি আসিফ সাইদ খোসারের নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে।

আদালতের আদেশ অনুযায়ী, চিকিৎসার জন্যও দেশের বাইরে যেতে পারবেন না নেওয়াজ শরীফ।

এছাড়া প্যারোলের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও আত্মসমর্পন না করলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে নেওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে দেশটির দুর্নীতি-বিরোধী ট্রাইব্যুনাল।

পরের বছর জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে একই অভিযোগে ১০ বছরের সাজা দেয় আদালত। রায়ের পরপরই লন্ডন থেকে দেশে পেরেন নেওয়াজ শরীফ।

পরে বিমানবন্দর থেকে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

পরে এক আদেশে নেওয়াজ শরীফ চিকিৎসার জন্য জামিনে মুক্তি পেলেও পাকিস্তানের বাইরে যেতে পারবেন না সাবেক এ প্রধানমন্ত্রী। দেশের মধ্যেই তাকে চিকিৎসার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ