সৌদি আরবকে পারমাণবিক কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি মন্ত্রী রিক পেরি নিজ দেশের কয়েকটি প্রতিষ্ঠানকে পারমাণবিক প্রযুক্তি বিক্রি ও সহযোগিতার জন্য ছয়টি গোপন অনুমোদন দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ কথা জানা গেছে।
ট্রাম্প প্রশাসন নীরবে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক কর্মসূচির জন্য বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে। এর মধ্যে অন্তত দুটি পারমাণবিক চুল্লি স্থাপনের বিষয়টিও রয়েছে।
যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া আর দক্ষিণ কোরিয়া সৌদির পারমাণবিক প্রকল্পের কাজটি পাওয়ার প্রতিযোগিতায় ছিল। এ বছরের শেষদিকে সৌদি কাকে পারমাণবিক কর্মসূচির কাজ দিচ্ছে তা জানাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: