ব্রেক্সিট চুক্তিতে সমর্থনের বিনিময়ে পদ ছাড়তে রাজি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।বুধবার নিজ দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে টেরিজা মে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ব্রেক্সিট চুক্তি পাস হলে পরবর্তী ধাপ ইইউয়ের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের সমঝোতায় তিনি থাকবেন না। তবে পদত্যাগের কোনো দিনক্ষণ জানাননি তিনি। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সমঝোতার পরবর্তী ধাপ ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের দায়িত্বে ব্রেক্সিটপন্থী কোনো প্রধানমন্ত্রীকে দেখতে চান ক্ষমতাসীন কনজারভেটিভ দলের কট্টর ব্রেক্সিটপন্থীরা। ইইউ থেকে বিচ্ছেদের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন তারা।
ফলে টেরিজা মের সম্পাদিত ব্রেক্সিট চুক্তিতে সমর্থনের ইঙ্গিত দিচ্ছেন তারা। তবে এ সমর্থনের বিনিময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে টেরিজা মে পদত্যাগ দাবি করেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: