আন্তর্জাতিক

পুনরায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

পুনরায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো অবৈধ অভিবাসিদের অবাধে সীমান্ত অতিক্রমের সুযোগ দিচ্ছে বলে টুইটারে দেয়া এক বার্তায় এমন হুসিয়ারি দেয়া হয় প্রেসিডেন্টের পক্ষ থেকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়, মার্কিন দেশে প্রবেশ করতে চাওয়া অবৈধ অভিবাসীর ঢল বন্ধে মেক্সিকোর সহযোগিতা করার কথা থাকলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। এছাড়াও অবৈধ অভিবাসীর ঢল বন্ধে হন্ডুরাস, গুয়েতেমালা ও এল সালভাদর অনেক বছর ধরে মার্কিন অর্থ নিয়ে থাকলেও কিছুই বাস্তবায়ন করতে পারছেনা। এমন পরিস্থিতিতে ট্রাম্প নতুন করে এ সীমান্ত বন্ধ করে দেয়ার হুমকি দিলেন।

এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ট্রাম্পের এমন সমালোচনা প্রত্যাখান করে সাংবাদিকদের জানায়, এক্ষেত্রে তাদের প্রশাসনের যা কিছু করার সুযোগ রয়েছে তারা সবকিছুই করছেন।

পাশাপাশি অভিবাসনের বিভিন্ন কারণ মৌলিকভাবে মোকাবেলা করার ওপর এর সমাধান নির্ভর করছে দেশটির প্রেসিডেন্টের পক্ষথেকে জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ