আন্তর্জাতিক

ব্রেক্সিট নিয়ে মের পরিকল্পনা আবারো প্রত্যাখ্যান

 ব্রেক্সিট নিয়ে মের পরিকল্পনা আবারো প্রত্যাখ্যান
ব্রেক্সিট নিয়ে মের পরিকল্পনা আবারো প্রত্যাখ্যান

ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের পরিকল্পনা আবারো প্রত্যাখ্যান করেছেন দেশটির এমপিরা।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে ৫৮ ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী হেরে যান।

বিবিসির খবরে বলা হয়, পার্লামেন্টে টেরিজা মের পরিকল্পনার পক্ষে ২৮৬ ভোট পড়ে; আর বিপক্ষে পড়ে ৩৪৪ ভোট। হাউজ অব কমন্সে এমপিদের ভোটাভুটিতে মের ব্রেক্সিট পরিকল্পনা আবারও প্রত্যাখ্যাত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন- ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।

এরফলে ২২মে ব্রেক্সিট সম্পন্ন করার যে সময়সীমা ইইউ দিয়েছিল, সেটিও হাতছাড়া হল যুক্তরাজ্যের।

ভোটে হেরে যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি বিকল্প খুঁজে বের করতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ