মধ্য আমেরিকার দেশগুলোতে মার্কিন সহায়তা কমানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী ইস্যুতে প্রতিবেশিদের সঙ্গে মতবিরোধের জেরে শনিবার এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।
এ সিদ্ধান্তের আওতায় থাকা দেশগুলো হচ্ছে এল সালভেদর, গুয়েতেমালা এবং হন্ডুরাস।
ট্রাম্প জানান, দেশগুলোর অভিবাসন প্রত্যাশীদের স্রোত তৈরি করছে।
এছাড়া মেক্সিকো যদি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিবৃত্ত না করে তবে এ সপ্তাহেই দেশটির সঙ্গে মার্কিন সীমান্ত বন্ধ করে দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশে সহায়তা কমানোর ব্যাপারে মন্ত্রণালয় প্রেসিডেন্টের নির্দেশ পালন করছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: