আন্তর্জাতিক

নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ে ২৫ জনের প্রাণহানী

 নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ে ২৫ জনের প্রাণহানী
নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ে ২৫ জনের প্রাণহানী

নেপালের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ঝড়ে ২৫ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।

এতে চার শতাধিক লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনের বরাতে দিয়ে বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দেশটির বারা ও পারসা জেলার ওপর দিয়ে তীব্র ঝড়বৃষ্টি বয়ে যায়।

নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি এক টুইটে ২৫ জনের মৃত্যু ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন। তথ্য বার্তা সংস্থা রয়টার্স।

নেপালের প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ সরবরাহের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বারা জেলার শীর্ষ কর্মকর্তা রাজেশ পাউদেল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছতে পারেননি, তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৬২ কিলোমিটার দক্ষিণে বারার অবস্থান। সীমান্তবর্তী জেলাটির অপরপাশে ভারতের বিহার রাজ্য। জেলাটির অনেকগুলো গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়ার পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ভাষ্য পার্শ্ববর্তী পার্সা জেলা পুলিশ দপ্তরের।

পুলিশ কর্মকর্তা সানু রাম ভট্টরাই বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর উদ্দেশ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে, কিন্তু রাতে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো কঠিন ছিল।

টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয়, তীব্র ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টিপাতে গাছ, বৈদ্যুতিক ও টেলিফোনের খুঁটি উপড়ে পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ