আন্তর্জাতিক

গোলানে ইসরাইলি সার্বভৌমত্বে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান সৌদির

গোলানে ইসরাইলি সার্বভৌমত্বে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান সৌদির
গোলানে ইসরাইলি সার্বভৌমত্বে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান সৌদির

গোলান মালভূমিতে সিরীয় সার্বভৌমত্ব পাশ কাটিয়ে যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। স্থানীয় সময় রোববার আরব লীগের সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এমন দাবি করেছেন।

গত সপ্তাহে গোলানে ইসরায়েলি সার্বভৌমত্ব স্বীকার করে একটি ঘোষণায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর চার মাস আগে অখণ্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়েছিলেন তিনি।

তিউনিশিয়ায় আরব লীগের সম্মেলনে বাদশাহ সালমান বলেন, গোলান মালভূমিতে সিরীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করে যেকোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করছে সৌদি আরব।

সিরীয় সংকটের রাজনৈতিক সমাধানে জোর দিয়ে তিনি বলেন, এতে দেশটি নিরাপত্তা, ঐক্য, সার্বভৌমত্ব ও বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা পাবে।

এ সময় পশ্চিমতীর ও গাজা উপত্যকা মিলিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন পুনর্ব্যক্ত করেন সৌদি বাদশাহ।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি ইস্যুকে তার দেশ সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ বলেন, গোলান মালভূমি আরবদের, এটা দখল করে নেয়া হয়েছে।

সেখানে ইসরায়েলি সার্বভৌমত্বে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ