পার্লামেন্টে অচলাবস্থা কাটিয়ে লেবার পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছুতে ইউরোপীয় ইউনিয়নকে ব্রেক্সিটের সময়সীমা আরও পেছানোর প্রস্তাব দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।
স্থানীয় সময় মঙ্গলবার সাত ঘন্টাব্যাপী বৈঠকের পর এ কথা জানান তিনি।
এ সময় ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা করতে লেবার পার্টির প্রধান জেরেমি করবিনের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান মে।
আগামী ১০ এপ্রিল ব্রেক্সিট নিয়ে ইইউ-এর জরুরি বৈঠক বসার আগেই এ নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে। তবে ইইউ-এর নির্বাচনে অংশ নেওয়া এড়াতে ২২ মে'র আগেই ব্রেক্সিট বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: