আন্তর্জাতিক

ব্রিটিশ পাসপোর্ট থেকে বাদ পড়ল ‘ইইউ’

 ব্রিটিশ পাসপোর্ট থেকে বাদ পড়ল ‘ইইউ’
ব্রিটিশ পাসপোর্ট থেকে বাদ পড়ল ‘ইইউ’

ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই পাসপোর্ট থেকে জোটটির নাম সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

বিবিসি জানিয়েছে, নতুন ব্রিটিশ পাসপোর্টের কভারে আর আগের মতো ‘ইইউয়ের’ নাম থাকছে না।

গত ৩০ মার্চ থেকে বার্গান্ডি লাল রংয়ের নতুন এ পাসপোর্ট ইস্যু শুরু হয়।

‘ইউরোপীয় ইউনিয়ন’ ভাণ্ডারে এখনো লেখা কভার থাকায় ‘আরও কিছুদিন’ কেউ কেউ আগের পাসপোর্টও পাবেন।

বিবিসি তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্ত হওয়ার আগে পুরনো নকশার যে গাঢ় নীল কভারের পাসপোর্ট পেত যুক্তরাজ্যের জনগণ সেগুলোও চলতি বছরের শেষ থেকে পাবে।

ব্রেক্সিট গণভোটের পর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৯ মার্চ ইইউ জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কথা ছিল।

চুক্তিসহ বিচ্ছেদ কার্যকরে পার্লামেন্ট সদস্যদের মতের অমিলে ওই মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়।

শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে লেখা এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে ব্রেক্সিট কার্যকরের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেয়ারও অনুরোধ করেছেন।

চলতি সপ্তাহে ইউরোপের নেতাদের এ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে।

ব্রেক্সিট নিয়ে এই দেরির মধ্যেই ব্রিটিশরা ‘ইউরোপীয় ইউনিয়ন’ লেখাবিহীন নতুন পাসপোর্ট হাতে পাচ্ছেন; যা নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ কেউ এ পরিবর্তনকে ‘স্বাগত’ জানিয়েছেন, কারও কারও কাছে ‘বাড়াবাড়ি’ মনে হয়েছে।

যুক্তরাজ্য আটাশ দেশের জোটটি ছাড়ার আগ পর্যন্ত পাসপোর্টের কভারে পরিবর্তন আনাকে সমর্থন করতে পারছেন না অনেকে।

এদিকে, ব্রেক্সিটপন্থিরা শুরু থেকেই ব্রিটিশ পাসপোর্টে এ পরিবর্তন আনার পক্ষে সোচ্চার ছিলেন।

নীল রংয়ের আগের পাসপোর্টে ফিরে যেতে ২০১৭ সালে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে ‘ব্রেক্সমাস’ (ব্রেক্সিট ও ক্রিসমাসকে মিলিয়ে) অ্যাখ্যা দিয়েছিলেন ইউনাইটেড কিংডম ইন্ডিপেনন্ডেন্স পার্টির বিচ্ছেদপন্থি নেতা নাইজেল ফারাজে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হবে ধরে নিয়েই তারা পরদিন থেকে ‘ইউরোপীয় ইউনিয়ন’ ছাড়া কভারের পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ জনগণের দেয়া করের সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে ভাণ্ডারে যতদিন আগের কভার আছে, ততদিন আগের পাসপোর্টও ইস্যু হবে।

ইউরোপীয় ইউনিয়ন লেখা থাক বা না থাক, ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে তা পার্থক্য করবে না, উভয় নকশাই বৈধ বলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ