আন্তর্জাতিক

ইকুয়েডর দূতাবাস থেকে আশ্রয় হারানোর আশঙ্কায় অ্যাসাঞ্জ

জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে দূতাবাসের আশ্রয় থেকে বের করে দেয়া হতে পারে এমন আশঙ্কায় লন্ডনের ইকুয়েডর দূতাবাসের সামনে ভিড় করেছেন সমর্থকরা। অ্যাসাঞ্জের সমর্থনে লিফলেটও বিতরণ করছেন তারা।

শুক্রবার উচ্চ পর্যায়ের সূত্রকে উদ্ধৃত করে উইকিলিকসের টুইট বার্তায় অ্যাসাঞ্জকে বের করে দেয়ার আশঙ্কা প্রকাশের পরই দূতাবাসের বাইরে এসব তৎপরতা শুরু হয়। সেখানে অবস্থান নিয়েছে ব্রিটিশ পুলিশ। এদিকে, ইকুয়েডর ভবনে নিরবতা বজায় রয়েছে।

২০১৫ সালের অক্টোবর থেকে ইকুয়েডর দূতাবাস ভবনের সামনে ২৪ ঘণ্টার দায়িত্ব পালন বন্ধ করে দেয় পুলিশ। ২০১২ সালের আগস্টের পর এ দূতাবাস ভবনের বাইরে আসেননি অ্যাসাঞ্জ।

ইকুয়েডরের কূটনৈতিক এলাকা ছাড়লেই তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে বলে আশঙ্কা তার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ