আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর পদত্যাগ

ক্রিয়েশ্চেন নিয়েলসেন
ক্রিয়েশ্চেন নিয়েলসেন

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিয়েশ্চেন নিয়েলসেন পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেড়ে যাওয়াকে কেন্দ্র করে রোববার তিনি পদত্যাগ করেন বলে খবর দিয়েছে রয়টার্স।

গত ১৬ মাস ধরে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। এসময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত সীমান্ত নীতি বাস্তবায়নে কাজ করেছেন। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প নিয়েলসেনকে পদত্যাগ করতে বলেন এবং তিনি তাই করেন।

সম্প্রতি মেক্সিকো সীমান্তের পরিস্থিতি নিয়ে উত্তরোত্তর ক্ষোভ প্রকাশ করে আসা ট্রাম্প টুইটারে বলেছেন, ক্রিয়েশ্চেন নিয়েলসেন পদত্যাগ করবেন এবং তাকে তার কাজের জন্য ধন্যবাদ জানান ট্রাম্প।

আরেকটি টুইটে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশন কমিশনার কেভিন ম্যাকলিনান ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ