আন্তর্জাতিক

আফগানিস্তানের তালেবানদের হামলায় নিহত ৪

আফগানিস্তানের তালেবানদের হামলা
আফগানিস্তানের তালেবানদের হামলা

আফগানিস্তানের তালেবানদের হামলায় তিন মার্কিন সেনা ও এক মার্কিন ঠিকাদার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে তিন সেনা।

বিবিসি সূত্র মতে, কাবুলের উত্তরাঞ্চলে বাগরাম ঘাঁটির কাছে সোমবার রাস্তার পাশে পেতে রাখা বোমায় মার্কিন সেনাদের গাড়িবহর আঘাত করলে ওই তিন সেনা মারা যান।

তালেবানরা হামলার দায়িত্ব স্বীকার করে বলেছেন, এটি ছিল আত্মঘাতী গাড়িহামলা। তাদের এক হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়।

বাগরাম ঘাঁটি হচ্ছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। এটি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত।

আমেরিকা ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে, তখন এ হামলার ঘটনা ঘটল। চলতি বছরে আফগানিস্তানে এ পর্যন্ত সাত মার্কিন সেনা নিহত হয়েছেন। গত বছর মারা গিয়েছিল অন্তত ১৩ মার্কিন সেনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ