আন্তর্জাতিক

লিবিয়া যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

অ্যান্তোনিও গুতেরেস
অ্যান্তোনিও গুতেরেস

ত্রিপোলির কাছে চালানো সামরিক অভিযানের কঠোর নিন্দা জানিয়ে লিবিয়া যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

খবর এএফপি’র।

রাজধানী ত্রিপোলির পূর্বে মিতিগা বিমানবন্দরে কমান্ডার খলিফা হাফতারের বাহিনী বিমান হামলা চালানোর পর সোমবার এ আহ্বান জানান তিনি।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস পরিস্থিতি শান্ত করতে এবং সর্বাত্মক সংঘাত এড়াতে সকল সামরিক অভিযান দ্রুত বন্ধের আহ্বান জানান।

তিনি মিতিগা বিমানবন্দরে লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) আজকের বিমান হামলাসহ ত্রিপোলির ভিতরে ও বাইরে সামরিক অভিযানের কঠোর নিন্দা জানিয়েছে।

খবরে বলা হয়, বিমান হামলার কারণে ত্রিপোলির একমাত্র সচল বিমানবন্দর বন্ধ করে দেয়া হয় এবং রাজধানী চারদিকে তুমুল লড়াই চলায় হাজার হাজার লোক পালিয়ে গেছে। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ