ভারতের সঙ্গে কাশ্মিরের বিতর্কিত সীমানার সমাধান এই বিস্তৃত অঞ্চলের জন্য 'অসাধারণ' ঘটনা হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
কাশ্মির সমস্যার সমাধান করতে হবে এবং জ্বলন্ত অবস্থায় থাকতে দেয়া যাবে না।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ইমরান খান বলেন, মোদি সরকার আবারো ক্ষমতায় এলে তাদের সঙ্গে কাশ্মির সমস্যা নিয়ে আলোচনায় সুবিধা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারতের সঙ্গে কাশ্মিরের বিতর্কিত সীমানার সমাধান এই বিস্তৃত অঞ্চলের জন্য 'অসাধারণ' ঘটনা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: