আন্তর্জাতিক

ব্রেক্সিট ইস্যু: ব্রিটেনকে আরো ৬ মাস সময় দিল ইইউ

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নেই (ইইউ) থাকছে যুক্তরাজ্য।

গতকাল বুধবার এই সময়সীমার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে বলে জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে বুধবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আরো সময় চান।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের নেতাদের সামনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রেক্সিট বাস্তবায়নের সময় বাড়ানোর অনুরোধ করেন।

সময়সীমা বাড়ানোর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনুরোধের পর ইউরোপীয় নেতারা নিজেদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন।

গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর বিষয়ে বৈঠক হয়।

পাঁচ ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে সিদ্ধান্ত জানান ডোনাল্ড টাস্ক।

তিনি বলেন, ব্রিটিশ বন্ধুদের জন্য আমাদের বার্তা হলো, দয়া করে এই সময়টা নষ্ট করবেন না।

তিনি যোগ করেন, কর্মসূচি অবশ্যই সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের হাতে থাকবে— তারা এখনো ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে পারে, সেক্ষেত্রে এই বাড়ানো সময় বাতিল করা যাবে।

এর আগে ডোনাল্ড টাস্ক ব্রেক্সিটের জন্য ইইউয়ের কাছে যুক্তরাজ্যকে ‘১২ মাসের নমনীয়’ সময় দেয়ার প্রস্তাব করেছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মেও বলেন, যত দ্রুত সম্ভব ইইউ ছেড়ে যাওয়া যুক্তরাজ্যের লক্ষ্য।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেন, ইউরোপের নির্বাচনে এখন যুক্তরাজ্যকে থাকতে হবে। তা না হলে আগামী ১ জুন কোনো চুক্তি ছাড়া বিচ্ছেদ ঘটাতে হবে।

এর আগে প্রধানমন্ত্রী থেরেসা মে ১২ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে যুক্তরাজ্যের প্রস্থানের সম্ভাব্য তারিখ ঠিক করতে চেয়েছিলেন। তবে তারিখ আবার পেছানোর সুযোগটা রাখতে চেয়েছিলেন মে। কারণ, পার্লামেন্টে যদি ব্রেক্সিট চুক্তি অনুমোদন না দেওয়া হয়, তখন আবার সময় বাড়াতে হতে পারে—এমনটা ভাবছিলেন মে।

গত ২৯ মার্চ বিচ্ছেদ কার্যকরের কথা ছিল। ব্রিটিশ রাজনীতিকদের অনৈক্যের কারণে তা হয়নি। দিনটি পিছিয়ে ১২ এপ্রিল নির্ধারণ করা হয়। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি ব্রিটিশ পার্লামেন্ট। আবারও সময় চায় তারা। এরই পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর পছন্দ বাড়ল সময়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ