ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। আর বিহারে ভোটার উপস্থিতি ছিল সবচেয়ে কম।
বৃহস্পতিবার দেশটির ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোট গ্রহণ শেষে এ চিত্র উঠে আসে।
দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ৮০ শতাংশের ওপরে ভোট পড়েছে।
অন্যদিকে, বিহারে ভোট পড়েছে ৫০ শতাংশের মতো। প্রায় প্রতিটি রাজ্যই গত লোকসভা নির্বাচনের চেয়ে ভোটার উপস্থিতি ছিল কম।
দেশটির সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশে ভোট পড়েছে ৬০ শতাংশের কম। যা গতবার ছিল ৬৫ শতাংশের ওপরে।
এদিকে, বিজিপি পরিচালিত 'নমো টিভির রাজনৈতিক বিষয়বস্তুর ওপর প্রচারিত সকল অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।
গত মাসেই বিজিপির নির্বাচনী প্রচারের জন্য চালু করা হয় চ্যানেলটি। মোট সাত দফায় ভোট গ্রহণ শেষে আগামী ২৩ মে জানা যাবে কারা আসছে দিল্লির ক্ষমতায়।