আন্তর্জাতিক

সুদানের প্রেসিডেন্ট বশির ক্ষমতাচ্যুত

সামরকি অভ্যুত্থানে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত
সামরকি অভ্যুত্থানে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত

জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মধ্যে সামরকি অভ্যুত্থানে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী।

বশিরকে গ্রেপ্তার এবং সেই সঙ্গে আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থগিত করা হয়েছে সংবিধান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধেসহ দেশটির আকাশসীমা বন্ধ থাকার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী দুই বছর সেনাবাহিনী দেশ পরিচালনা করবে বলে জানানো হয়েছে। তবে সেনা-শাসনের বিরোধিতা করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন সুদানিরা।

তেল ও রুটির দাম বৃদ্ধি নিয়ে ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশটির সেনাবাহিনী গত বৃহস্পতিবার দেশটির তিন দশকের শাসক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে। পরে জারি করা হয় জরুরি অবস্থা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত আগামী দুইবছর সেনাবাহিনী দেশ পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আহমেদ আওয়াদ ইবনে আউফ টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

দেশে আগামী তিনমাস জরুরি অবস্থা থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি আফ্রিকার বৃহৎ দেশটির সঙ্গে প্রতিবেশী সকল দেশের সীমান্ত ও সুদানের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

তবে প্রাথমিক পর্যায়ে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানালেও সেনাবাহিনীর দীর্ঘস্থায়ী ক্ষমতা গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন না তারা। জরুরি অবস্থা ভেঙ্গে বিক্ষোভ করেন তারা। প্রেসিডেন্ট ওমরের পরিবর্তে সেনাবাহিনীর দেশ শাসন সুদানের কোনো গুণগত পরবির্তন আনতে পারবে না বলে মনে করছেন তারা।

১৯৮৯ সালে এমনই একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন প্রেসিডেন্ট ওমর আল বশির। দারফুরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তজার্তিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে তার বিরুদ্ধে।

এদিকে, ফ্রান্স, ব্রিটেন,জার্মানি, বেলজিয়াম ও পোলান্ডের আহ্বানে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সুদান নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ