আন্তর্জাতিক

সুদানে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে ১৬ জনের প্রাণহানী

আন্দোলনে পদত্যাগে বাধ্য হন সুদানের সামরিক পরিষদের প্রধান
আন্দোলনে পদত্যাগে বাধ্য হন সুদানের সামরিক পরিষদের প্রধান

সুদানে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার দেশটির পুলিশ প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষোভে পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র হাসেম আলী বলেন, বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনে হামলা চালিয়েছে।

দারিদ্র্যপীড়িত সুদানে বিগত তিনমাস ধরেই রুটি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে দেশটির রাষ্ট্রপতি বশির আল-ওমরের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের হটাতে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের কারণে উল্টো এই বিক্ষোভ তার পতনের দাবিতে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

এসব ঘটনার জেরে বৃহস্পতিবার প্রেসিডেন্ট বশিরের পদত্যাগ ঘোষণা করে দেশটির সামরিক বাহিনী। এতে আনন্দে মেতে ওঠেন বিক্ষোভকারীরা। তবে সে আনন্দ ছিল কিছু মুহূর্তের মাত্র কারণ বশিরের পদত্যাগের পর ক্ষমতা নেয় দেশটির সামরিক বাহিনী।

সেনাবাহিনীকে বশিরেরই অংশ হিসেবে দাবি করে ফের বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা।

এরপর দেশটিতে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। তবে জরুরি অবস্থার তোয়াক্কা না করে নিজেদের বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির জনগণ।

শুক্রবার রাজধানী খার্তুমে চলমান এ বিক্ষোভে দেশটির কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে।

১৯৮৯ সালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থাকাকালে বশির আল-ওমর ‘অভ্যুত্থান’ঘটিয়ে তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদীকে উৎখাত করেন। পরে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেন তিনি। কয়েকবছর ধরে তার বিরুদ্ধে ‘সামরিক অভ্যুত্থান’ চেষ্টা হয়েছিলো।

তবে সেসব উতরে ৩০ বছর ধরে দারিদ্র্যপীড়িত দেশটির ক্ষমতায় আসীন ছিলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ