অস্ট্রেলিয়ার একটি নাইটক্লাবের বাইরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।
এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার স্থানীয় সময় রোববার সাড়ে ৩টার দিকে মেলবোর্নের দক্ষিণপূর্বে অবস্থিত লাভ মেশিন নাইটক্লাবের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, নাইটক্লাবের বাইরে ভিড় লক্ষ্য করে চলন্ত গাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়েছে।
এ সময় নিরাপত্তারক্ষীদের মধ্যে তিন জন আহত হন। আরেক জন ক্লাবে ঢোকার লাইনে দাঁড়িয়ে ছিলেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে এ গুলির ঘটনাকে সন্ত্রাস-সংশ্লিষ্ট নয় বলে মনে করা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: