আন্তর্জাতিক

নেপালে বিমান দুর্ঘটনায় কো-পাইলটসহ ২ পুলিশ কর্মকর্তার মৃত্যু

নেপালে বিমান দুর্ঘটনায় কো-পাইলটসহ ২ পুলিশ কর্মকর্তার মৃত্যু
নেপালে বিমান দুর্ঘটনায় কো-পাইলটসহ ২ পুলিশ কর্মকর্তার মৃত্যু

নেপালের লুকলা বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা নুড়ি পাথরে পিছলে হেলিকপ্টারে ধাক্কা খেয়ে বিমানটির তিন যাত্রী মারা গেছেন।

অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারের প্লেনটি রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল।

নেপালের সংবাদ মাধ্যমগুলো রোববার সকালে জানিয়েছে, লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে ৯এন-এএমএইচ প্লেনটি হেলিকপ্টার পার্কিংয়ে গিয়ে আঘাত হেনে বিধ্বস্ত হয়। দুটি হেলিকপ্টারকে আঘাত হানে প্লেনটি। রানওয়ে থেকে হেলিপ্যাডের দূরত্ব ছিল প্রায় ৫০ মিটার।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি জানান, সামিট এয়ারের কো-পাইলট এস ধুঙ্গানা ও পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রাম বাহাদুর খাদকা ঘটনাস্থলেই মারা যান। পুলিশের আরেক এএসআই রুদ্র বাহাদুর শ্রেষ্ঠাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুর্ঘটনাকবলিত প্লেনটি সোলুখুমবুর চিফ ডিস্ট্রিক্ট অফিসার নরেন্দ্র কুমার রায় বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি, প্লেনটি উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে হেলিকপ্টারে গিয়ে আঘাত হানে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্লেনের ক্যাপটেন আরবি রোকায়া ও মানাং এয়ারের ক্যাপটেন শেঠ গুরুং, যিনি হেলিকপ্টারে ছিলেন। দু’জনই শঙ্কামুক্ত।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্লেনে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানায়নি।

লুকলা পৃথিবীর বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি। তীব্র বাতাস এবং ছোট রানওয়েতে প্লেনের নিয়ন্ত্রণ রাখা কঠিন। এখান থেকে এভারেস্টের বেসক্যাম্প শুরু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ