আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোয় শিশুসহ পাঁচ জনের মৃত্যু

 যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোয় শিশুসহ পাঁচ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোয় শিশুসহ পাঁচ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোয় শিশুসহ কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের শনিবার থেকে বজ্রঝড় ও শিলাবৃষ্টিসহ ব্যাপক একটি ঝড় যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাণ্ডব চালানোর পর পূর্ব উপকূলে বৃষ্টি ঝড়াচ্ছে বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষগুলো, খবর ।

অ্যাঞ্জেলিনা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার টেক্সাসের পোলকে ঝড়ে উপড়ে পড়া গাছ চাপায় একটি গাড়ি ভিতরে থাকা তিন ও আট বছর বয়সী দুই ভাইবোন মারা গেছে।

একইদিন সন্ধ্যায় লুইজিয়ানার মনরোতে বৃষ্টির পানিতে উপচে পড়া ড্রেনের মধ্যে ডুবে ১৩ বছর বয়সী সেবাস্টিয়ান ওমর মার্টিনেজের মৃত্যু হয় বলে জানিয়েছেন উয়াশিটা প্যারিস শেরিফ দপ্তরের ডেপুটি গ্লেন স্প্রিংফিল্ড।

নিকটবর্তী ক্যালহুনে বন্যার পানিতে গাড়ি ডুবে ভিতরে থাকা এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন তিনি।

মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট জানিয়েছেন, শনিবার কয়েকটি টর্নেডো অঙ্গরাজ্যের ১৭টি কাউন্টিতে তাণ্ডব চালিয়েছে এবং এতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

ওই এলাকার ২৬ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রবল ঝড়বৃষ্টির কারণে রোববার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে দুই হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের অধিকাংশ ঘটনাই শিকাগোর বিমানবন্দরগুলোতে, টেক্সাসের হিউস্টনে, নর্থ ক্যারোলাইনার শার্লোটে, পিটসবার্গ, কলম্বাস, ওহিওতে এবং পূর্ব উপকূলের বিমানবন্দরগুলোতে ঘটেছে বলে ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্যে জানা গেছে।

গতকাল-রোববার আবহাওয়াবিদ হেলি ব্রিঙ্ক জানান দেশটির ৯০ মিলিয়ন (নয় কোটি) মানুষ ধ্বংসাত্মক আবহাওয়ার এ ঝুঁকিতে রয়েছেন।

তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, পূর্বাঞ্চলের টর্নেডোর আশঙ্কা, গত শনিবার দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ঝড়ের মতো নয়, এটি আরও শক্তিশালী হয়ে বেশি এলাকা ও লোককে প্রভাবিত করতে পারে।

এদিকে, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং আটলান্টা শহরও এই ঝড়ে প্রভাবিত হতে পারে বলে জানিয়েছেন সিএনএনের আবহাওয়াবিদ ধেরেক ভান ধাম।

সোমবার সকাল পর্যন্ত ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনার অধিকাংশ এলাকা, ভার্জিনিয়া, পেলসিনভ্যানিয়া, মেরিল্যান্ড এবং ওহিও ও নিউ ইয়র্কের কয়েকটি অংশে টর্নেডোর সম্ভাবনা আছে বলে সতর্ক করা হয়েছে।

ওই এলাকাগুলোতে ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ঝড়সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) ওয়েদার প্রেডিকশন সেন্টারের আবহাওয়াবিদ ডেভিড রথ।

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ১০ কোটিরও বেশি লোক বিরূপ আবহাওয়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ