আন্তর্জাতিক

২৩ এপ্রিলের মধ্যে আয়কর বিবরণী দিতে হবে ট্রাম্পকে

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

আগামী ২৩ এপ্রিলের মধ্যে আয়কর বিবরণী দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

এ সময়ের মধ্যে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যদের কাছে আয়কর বিবরণী দেবেন তিনি।

নিম্নকক্ষের কর ও বাজেট পর্যালোচনা এবং সুপারিশ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান রিচার্ড নিল নতুন এ সময় বেধে দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ-আইআরএসকে লেখা চিঠিতে তিনি এ আল্টিমেটাম দেন।

নিম্নকক্ষের ডেমোক্রেটরা এর আগে ১০ এপ্রিলের মধ্যে ট্রাম্পের ছয় বছরের আয়কর বিবরণীর তথ্য দিতে বললেও তা দেয়নি মার্কিন প্রশাসন।

প্রতিনিধি পরিষদের একমাত্র ব্যক্তি হিসেবে যে কারও আয়কর বিবরণী চাওয়ার সুযোগ রয়েছে ওয়েস অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান নিলের।

নিম্নকক্ষের প্রতিনিধি হিসেবে তার এ ধরনের অনুরোধের এখতিয়ার সংক্রান্ত একটি আইনও আছে। আইআরএস তার অনুরোধ না শুনলে এ বিষয়ে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারবেন নিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ