আগুনে ভস্মীভূত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্যারিসের ঐতিহাসিক নটর ডেম গির্জা পুনর্নির্মাণে ৫৬ কোটিরও বেশি ইউরো অর্থ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক আবেগী বক্তৃতায় স্থাপত্যটি পুনর্নির্মাণের ঘোষণা দেন।
ফ্রান্সের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আটশো বছরের পুরনো এই গির্জা পুনর্নির্মাণে এসব অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
ফরাসি গথিক স্থাপত্যের অনবদ্য উদাহরণ হিসেবে নটর ডেম গির্জাকে বিবেচনা করা হয়। ১১৬০ সালে শুরু হয়ে ১২৬০ সালে এ গির্জার নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়।
তবে পুরো শতাব্দী ধরে এ ভবনের বিভিন্ন সংস্কার হয়েছে।
বয়সের ভারে জরাজীর্ণ ভবনটিতে সংস্কার কাজ চলার মধ্যে স্থানীয় সময় সোমবার বিকালে ভবনটিতে আগুন লাগে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনটির ছাদ ধসে পড়তে দেখা যায়।