ধূলিঝড়, বজ্রপাত, গাছ পড়ে বিদ্যুতায়িত হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ৪৮ ঘণ্টায় কমপক্ষে ৬৪ জন মারা গেছেন।
দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বেশিরভাগই রাজস্থান ও মধ্যপ্রদেশে হয়েছে এ ধূলিঝড়, বজ্রপাত ।
বেশিরভাগই মারা গেছেন বজ্রপাত, ঝড়ে গাছ পড়ে ও বিদ্যুতায়িত হয়ে। এর মধ্যে রাজস্থানে ২৫ জন, মধ্যপ্রদেশে ২১ জন, গুজরাটে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
খবর জানা গেছে মধ্যপ্রদেশ, পাঞ্জাবসহ আশপাশের এলাকায় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে শিলা পড়ার ঝড়ে ফলস নষ্ট হয়েছে।
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে গুজরাটে এতো সংখ্যক মানুষের মৃত্যুর খবরে শোক জানিয়ে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুদানের ঘোষণা দিয়েছেন।
গত সোমবার থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়া বুধবার দিনভর অব্যাহত থাকে।
আবহাওয়া বৈরী হওয়ায় বাতিল করা হয় বিভিন্ন রাজ্যের ফ্লাইট।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আবর সাগরের আর্দ্রতার সঙ্গে পূর্ব বঙ্গোপসাগরের ঢেউয়ের সংঘর্ষের ফলে প্রকৃতিতে এ অস্থিরতা তৈরি হয়েছে। একইসঙ্গে দ্রুতই আবহাওয়ার উন্নতির ইঙ্গিতও দেয়া হয়েছে।