আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শুরু

 ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শুরু

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৬টা পর্যন্ত।

বার্তা সংস্থা রয়টার্স, এনডিটিভি জানিয়েছে, এ ধাপে ১১টি রাজ্যে ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

এদিন তামিল নাডুর ৩৮টি লোকসভা আসনের পাশাপাশি রাজ্য বিধানসভার ১৮টি আসনের নির্বাচনের ভোটও গ্রহণ করা হচ্ছে। উড়িষ্যায় লোকসভার পাঁচটি আসনে ও বিধানসভার ৩৫টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।

এর পাশাপাশি কর্নাটকে লোকসভার ১৪টি আসনে, মহারাষ্ট্রের ১০টি আসনে, উত্তর প্রদেশের আটটি, পাঁচটি করে আসাম ও বিহারে, তিনটি করে ছত্তিশগড় ও পশ্চিম বঙ্গে, জম্মু ও কাশ্মীরের দুটি ও মনিপুর ও পুদুচেরির একটি করে লোকসভা আসনে ভোট হচ্ছে।

পশ্চিমবঙ্গের ৩টিসহ মোট ৯৭টি লোকসভা আসনে ভোট হবে। আর নির্বচিত হবেন ভারতের পার্লামেন্টের ৯৫ জন সদস্য। লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের এক হাজার ৬২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে এক লাখ ৮১ হাজার ৫২৫টি বুথে।

এ দফার নির্বাচনে ভারতের চার জন কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়ার নির্বাচনী ভাগ্য নির্ধারিত হবে।

তারকা প্রার্থী হেমা মালিনির নির্বাচনী ভাগ্যও এদিন নির্ধারিত হবে— উত্তর প্রদেশের মাথুরা আসন থেকে বিজেপির টিকেটে প্রার্থী হয়েছেন তিনি।

এ দফায় ১৫ কোটি ৫০ লাখেরও বেশি ভোটার তাদের পছন্দের প্রার্থিকে বাছাই করবেন।

ভারতীয় লোকসভার মোট আসন ৫৪৫টি। এবারের নির্বাচনে দেশজুড়ে মোট ভোটার সংখ্যা প্রায় ৯০ কোটি।

এর আগে গত ১১ এপ্রিল প্রথম দফায় অনুষ্ঠিত হয় ৯১টি আসনে ভোটগ্রহণ। ৭ ধাপে ভোটগ্রহণ শেষে ২৩ মে ফল ঘোষণা করা হবে।

এদিকে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফা ভোট গ্রহণ করা হবে। এভাবে ১৯ মে পর্যন্ত আরও চার দফা ভোট গ্রহণের মাধ্যমে বিশ্বের বৃহত্তম এই নির্বাচনী যজ্ঞ শেষ ২৩ মে সব ভোট গণনা শেষে ওই দিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও বুধবার উড়িষ্যায় মাওবাদীদের হামলায় এক নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন। রাজ্যটির কান্ধামাল জেলায় বিধানসভার ফুলবানি আসনের একটি বুথের উদ্দেশ্যে নির্বাচনী কর্মকর্তাদের একটি দলকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়ার সময় ওই নারী কর্মকর্তাকে গুলি করে হত্যা করে মাওবাদীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ