পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে কমপক্ষে ১৪ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর বেলুচিস্তানের ওরমারা এলাকার মাকরান উপকূলীয় মহাসড়কে এ ঘটনা ঘটে।
দেশটির আধাসামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনা পোশাক পড়া প্রায় ১৫ থেকে ২০ জন বন্দুকধারীর একটি দল করাচি থেকে গওয়াদরগামী ৫/৬টি বাস থাকায়।
বুজি টপ এলাকায় বন্দুকধারীরা একটি বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে। পরে ১৬ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে ১৪ জনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আর বাকি দুইজন পালিয়ে গিয়ে নিকটবর্তী আধাসামরিক বাহিনীর চেকপোস্টে খবর দেন। ওই দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: