আন্তর্জাতিক

মুলারের তদন্ত প্রতিবেদনের কঠোর সমালোচনায় ট্রাম্প

 মুলারের তদন্ত প্রতিবেদনের কঠোর সমালোচনায় ট্রাম্প
মুলারের তদন্ত প্রতিবেদনের কঠোর সমালোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার টুইটারে দেয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, মুলারের ওই প্রতিবেদন ডেমোক্র্যাটরা লিখে দিয়েছে।

মুলারের ওই প্রতিবেদনে তদন্ত বাধাগ্রস্ত করতে ট্রাম্পের ১১টি প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে ট্রাম্পের এ ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করে তাকে বিচারের আওতায় আনতে কংগ্রেসের প্রতি পরামর্শ দেন মুলার।

গত বৃহস্পতিবার প্রায় ৪৫০ পৃষ্টার তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এর প্রথমভাগে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত আলোচনা এবং দ্বিতীয় ধাপে তদন্ত ও বিচার বাধাগ্রস্ত করতে ট্রাম্প ও তার প্রচারণা শিবিরের চেষ্টার কথা বলা হয়েছে।

তবে প্রতিবেদনটিকে মনগড়া ও পুরোপুরি অসত্য উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি ট্রাম্প বিদ্বেষী ১৮ জন ক্ষুব্ধ ডেমোক্র্যাটের লিখা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ