আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় গীর্জা-হোটেলে সিরিজবোমা হামলা, নিহত ১৩৮, আহত ৪৫০

শ্রীলঙ্কায় গীর্জা-হোটেলে সিরিজবোমা হামলা
শ্রীলঙ্কায় গীর্জা-হোটেলে সিরিজবোমা হামলা

শ্রীলঙ্কায় তিনটি গীর্জা ও তিনটি হোটেলে সিরিজবোমা হামলায় কমপক্ষে ১৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিল তখন এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনটি গির্জায় অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে। এছাড়া রাজধানী কলম্বোতে অবস্থিত তিনটি পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হোটেলগুলো হচ্ছে - সাংরি লা, চিন্নামন গ্র্যান্ড এবং কিংসবেরি হোটেল।

এ ঘটনায় আহত হয়েছেন ৪৫০ জনের বেশি।

শ্রীলঙ্কার পুলিশকে উদ্ধৃত করে দেশটির দ্য ডেইলি মিরর পত্রিকা জানিয়েছে,আহতদের মধ্যে বিদেশি পর্যটক রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

রোববার সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গীর্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের গীর্জা এবং আশপাশের কয়েকটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

রোববার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। প্রার্থনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা গীর্জায় জড়ো হন। আর এর মাঝেই আলাদা আলাদা জায়গায় এ হামলা চালানো হয়েছে।

হামলার পর কলোম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গীর্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গীর্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।

বার্তা সংস্থা এএফপি জানায়, হামলায় কমপক্ষে ১৩৮জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫০ জনের বেশি মানুষ। যাদের কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলম্বো ন্যাশনাল হসপিটালের এককর্মী সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আটজনের চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই রোগীর সংখ্যা বাড়তে থাকে।

তবে আহতের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

কলোম্বো পুলিশ বলছে, কারা এ বোমা হামলা করেছে তা এখনও পরিষ্কার নয়। আমাদের কর্মীরা আহতদের উদ্ধারে কাজ করছেন।

খ্রিস্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন ইস্টার সানডে। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ