সহকারীকে যৌন হেনস্তার কথা অস্বীকার করেছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
এ অভিযোগকে অবিশ্বাস্য উল্লেখ করে তিনি বলেন, বড় ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বিচারব্যবস্থাকে অস্থিতিশীল করা হচ্ছে।
ওই নারী আভিযোগ করেন, প্রধান বিচারপতির বাসভবনের দপ্তরে গত অক্টোবরে তাকে হেনেস্তার ঘটনা ঘটে এবং পরে পরিবারসহ তিনি এ ঘটনার শিকার হন।
তবে ৩৫ বছর বয়সের ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
তিনি দেশটির সুপ্রিম কোর্টের ২২ বিচারকের কাছে লিখা চিঠি ও সঙ্গে দেয়া হলফনামায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, এ ঘটনার পর তার চাকরি চলে যায় এবং ঘুষ নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পান। এমনকি দিল্লি পুলিশ বাহিনীতে চাকরিরত তার স্বামী ও ভাইকেও চাকুরিচ্যুত করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: